Thursday , 19 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাংবাদিক তুরাব হত্যা মামলায় রিমান্ডে সাবেক এডিসি সাদেক দস্তগীর

প্রতিবেদক
Newsdesk
December 19, 2024 10:15 pm

সিলেট প্রতিনিধি :

সাংবাদিক আবু তাহের মো. তুরাব হত্যা মামলায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক।

বিকেল পাঁচটায় সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় দস্তগীরকে আদালতে তোলা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা মোহাম্মদ মুরসালিনের আবেদনের প্রেক্ষিতে বিচারক দস্তগীরের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে শেরপুর থেকে দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি আবু তাহের মো. তুরাব। এই ঘটনায় গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম- উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলাটি প্রথমে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা তদন্ত করলেও পরে আদালত পিবিআই’র কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

গত ৯ নভেম্বর ঘটনাস্থল সিলেটের কোর্টপয়েন্ট এলাকা পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কাজ শুরু করেন পিবিআই সিলেটের কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন। ১৭ নভেম্বর রাতে মামলার আসামি কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: পাটওয়ারী

চিকিৎসাধীন রোগীর মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলার অভিযোগ, নেত্রকোনায় হাসপাতালে ভাঙচুর

ঢাকা-১১ আসনজুড়ে ভয়ের পরিবেশ, মানা হচ্ছে না আচরণবিধিও: নাহিদ

প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দিলো গুম কমিশন

প্রস্তুত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, থাকছে ১০০’র বেশি সুপারিশ

অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

জামায়াতে ইসলামীর নেতাদের বেগম পাড়া কিংবা পিসি পাড়া নাই: ডা. শফিকুর রহমান

ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা

এনটিএমসির সাবেক ডিজি জিয়াউলের বিরুদ্ধে দুদকের মামলা

সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন : নাহিদ ইসলাম