Saturday , 14 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও টেকসই বাঁধ নির্মাণের দাবি

প্রতিবেদক
Newsdesk
September 14, 2024 8:54 pm

ফেনী প্রতিনিধি :

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, চিকিৎসা, নগদ অর্থসহ অন্যান্য সহযোগিতা এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সিভিল সোসাইটি ও থিংক ট্যাংক প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি) আয়োজিত ‘ফেনীর বন্যা: পুনর্বাসন ও করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে এ তুলেন বক্তারা।

সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের পরিচালনায় আয়োজিত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিজিডির চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন।

বক্তব্যে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বন্যাপরবর্তী পুনর্বাসন কাজের ক্ষেত্রে যে কোন চাঁদাবাজি ও অনিয়মের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এনজিওসহ পুনর্বাসন কাজে নিয়োজিতদের পাশে থাকবে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুনর্বাসন কাজে নিয়োজিত ও সাংবাদিকদের নিরাপত্তাকে পুলিশ সর্বোচ্চ প্রায়োরিটি দিবে।

দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সরকারিভাবে করা ক্ষয়ক্ষতির হিসেবে যথেষ্ট গরমিল আছে, এই হিসেবের স্বচ্ছতা জরুরি। আগামী বর্ষার আগে আগে মহুরী- কহুয়া বাধ নির্মাণ করতে হবে।

দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, ক্লাস্টারভিত্তিক এনজিও সমন্বয় করে পুনর্বাসন করতে হবে, না হয় একই কাজ অনেকেই করবে আর কিছু কাজ কেউ করবে না।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহীম বলেন, পুনর্বাসনের পাশাপাশি বাঁধ নির্মাণ অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার, কারণ পুনর্বাসন করতে করতে আবার বন্যা চলে আসতে পারে আবার। কৃষি উদ্যোক্তাদের সহজ শর্তে লোন দিতে হবে।

শিক্ষক প্রতিনিধি হিসেবে ফেনী কলেজের শিক্ষক মীর হোসেন মজুমদার নাহিদ বলেন, পুনর্বাসনের ক্ষেত্রে সকল দফতরের লোকের সমন্বয়ে কাজগুলো করতে হবে। তাহলে লোকবল সংকটও থাকবে না এবং কাজগুলোও যথাযথ হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সমন্বয়ক আবদুল আজিজ বলেন, দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বইসহ সকল শিক্ষা উপকরণ বিতরণ করা প্রয়োজন।

এনজিও প্রতিনিধি ইসলামিক এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক আবু তাহের নাসির বলেন, পুনর্বাসনের জন্য সরকারী পর্যায়ে আরও ভালোভাবে সমন্বয় করতে হবে এবং শক্ত মনিটরিংও দরকার।

স্বেচ্ছাসেবক প্রতিনিধি ওসমান গণি রাসেল বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনে ব্যবসায়ীদের সবার আগে অগ্রাধিকার দিতে হবে।

নাগরিক সংলাপে আরও বক্তব্য প্রদান করেন সাংবাদিক আবদুর রহিম, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর কবির, ফয়সাল প্রমুখ। এ সময় বক্তারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ অন্যান্য সহযোগিতা কার্যক্রম জোরদার করার দাবি জানান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর নতুন দিগন্ত উন্মোচন করবে: শিক্ষামন্ত্রী

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

পেনশনের ফাইল আটকে ঘুষ দাবি: ক্ষোভ থেকে তরুণ শাহেদের চালু করা ‘ঘুষ.সাইট’-এ হাজারো অভিযোগ

মাগুরার সেই শিশুটির অবস্থা এখনও অপরিবর্তিত, আছে লাইফ সাপোর্টে

জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে আন্দোলন: জামায়াত

অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে: হাইকোর্ট

ঢাকা ও আশপাশের নদী-খাল-বিল সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

বান্দরবান সীমান্তে নিরাপত্তার কারণে ৫ স্কুল বন্ধ

আটলান্টিক সাগরে বিপদের মুখোমুখি টাইগাররা, ক্ষুব্ধ বিসিবির প্রতি

আটলান্টিক সাগরে বিপদের মুখোমুখি টাইগাররা, ক্ষুব্ধ বিসিবির প্রতি