বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সংসদে জামায়াত ও জোট এমপিদের ওয়াক আউট

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১২, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে ওয়াক আউট করেছে জামায়াত জোটের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণে আগের সংসদ থেকে বের হয়ে যান জামায়াত জোটের এমপিরা।

এদিন স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানালে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন বিরোধী দলের এমপিরা।

প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করসহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

এর আগে হইচইয়ের মধ্য দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন রাষ্ট্রপতি। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

 

সর্বশেষ - রাজনীতি