Wednesday , 11 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাঙামাটির পাহাড়ি দুর্গম ভোটকেন্দ্রে প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবহার হবে: র‌্যাব

প্রতিবেদক
Newsdesk
February 11, 2026 7:27 pm

রাঙামাটি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটির পাহাড়ি দুর্গম ভোটকেন্দ্রে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করবে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর হাটহাজারী কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. সাইফুর রহমান। এছাড়াও ২৪ ঘণ্টাই পেট্রোল টিম ও সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা মাঠে তৎপর থাকবে বলেও জানান তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এসময় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাইফুর রহমান বলেন, ‘রাঙামাটি সংসদীয় আসনে ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম হেলিসর্টি কেন্দ্র রয়েছে। যেগুলোতে যাতায়াতের সুযোগ রয়েছে সেই কেন্দ্রগুলোতে র‍্যাবের ২টি প্লাটুন কাজ করবে। পাশাপাশি সাদা পোশাকেও র‍্যাবের গোয়েন্দা সদস্যরা কাজ করবেন।’

এছাড়া একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য পুলিশ, র‍্যাব, আনসার-ভিডিপি, বিজিবি, সেনাবাহিনী সবাই একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ