Sunday , 2 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
February 2, 2025 1:05 pm

গাজীপুর প্রতিনিধি :

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে পাঁচ মুসল্লি মারা গেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মারা যান।

মারা যাওয়া পাঁচ মুসল্লি হলেন, ভোলার চরফ্যাশন থানা এলাকার হাজী আব্দুল গফুর (৭৫), হবিগঞ্জ সদর উপজেলার রামনগর তিন নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা রমিজ আলী (৬০), একই জেলার বাহুবল থানার রাগবপুর এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (৬০), শেরপুরের শ্রীবর্দী থানার তিন নম্বর রাণী শিমুল এলাকার বাসিন্দা ছাবেত আলী (৭০) ও খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুস গাজী (৬০)।

শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পাঁচ মুসল্লি তাবলিগ জামাতের সাথীদের সঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেন।

ইজতেমার প্রথম দিন শুক্রবার আসরের নামাজের পর ইজতেমা ময়দানে ৪৬ নম্বর খিত্তায় অবস্থানকালে ছাবেত আলীর মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে আব্দুল কুদ্দুস গাজী বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে মারা যান।

শনিবার সন্ধ্যায় মাগরিবের আগে হাজী আব্দুল গফুর বার্ধক্যজনিত কারণে মারা যান। এর আগে বিকেলে রমিজ আলী এবং ভোর রাতে ইয়াকুব আলী মারা যান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয় ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

সীমান্তের ওপারে গুলির শব্দ, এপারে ভেসে এল লাশ

শক্তিশালী শ্রম আইন বাস্তবায়ন চান পিটার হাস

‘সুলতানস ডাইন’ রেস্টুরেন্ট সিলগালা করল রাজউক

ফ্রিল্যান্সারের টাকা সরানোর ঘটনায় ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

বিএমএসআরআই-এ অনিয়ম ও দখলের অভিযোগ, আদালতের নির্দেশনা অমান্যের শঙ্কা

রেলওয়ের বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণ চান জিকে শামীম