Thursday , 14 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফ্রিল্যান্সারের টাকা সরানোর ঘটনায় ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
March 14, 2024 3:43 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে হেফাজতে থাকাকালে ফ্রিল্যান্সারের কোটি টাকা সরিয়ে নেয়ার অভিযোগে নগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেয়া হয়েছে। অপরজনকে তলব করে কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামানিক।

সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য হলেন- নগর ডিবির পরিদর্শক রুহুল আমিন, উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া, শাহপরান, মইনুল হোসেন, কনস্টেবল জাহিদুর রহমান ও আবদুর রহমান।

অভিযোগকারী ফ্রিল্যান্সারের নাম আবু বকর সিদ্দিক। নগরের অক্সিজেন এলাকায় তার বাসা। তার ভাষ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে তিনি ও ফয়জুলকে নগরের বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায় ডিবির দক্ষিণ বিভাগের একটি দল। সেদিন রাতে নগরের মনসুরাবাদে ডিবি হেফাজতে ছিলেন তারা।

পরদিন বিকেলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশে একটি নন-এফআইআর মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ডিবি। আদালত তাদের জরিমানা করে মুক্তি দেন।

মুক্তির পর আবু বকর অভিযোগ করেন, হেফাজতে থাকাকালে তাঁর মুঠোফোন ব্যবহার করে দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে ১০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তর করে ডিবির দলটি। এ ছাড়া তাঁর বাইন্যান্স অ্যাকাউন্ট (ক্রিপ্টোকারেন্সি বিনিময়) থেকে ২ লাখ ৭৭ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা) স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট

বেইলি রোডে অগ্নিকাণ্ড: পুলিশের মামলা, গ্রেপ্তার ৩

এই নির্বাচনে ৮০ ভাগ মানুষের সমর্থন নেই: জয়নাল আবদীন ফারুক

ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই: আসিফ নজরুল

দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ: মাহমুদুর রহমান

পঞ্চদশ সংশোধনী বাতিল: বিএনপির পক্ষে ফখরুলের আবেদন

আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি’র নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসলে ধরে পুলিশে দিন : মির্জা ফখরুল

বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর