Saturday , 2 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বেইলি রোডে অগ্নিকাণ্ড: পুলিশের মামলা, গ্রেপ্তার ৩

প্রতিবেদক
Newsdesk
March 2, 2024 3:08 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনায় তিনজনকে আসামি করে রমনা থানায় মামলা হয়েছে।

অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে বলে জানিয়েছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনসার।

তিনি বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় পুলিশই বাদী হয়ে এই মামলাটি করেছে। তাদের (নিহতদের পরিবার) পক্ষ থেকে অভিযোগ আসলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ভবনটির নিচতলার চা-কফির দোকান ‘চুমুক’র দুই মালিক আনোয়ারুল হক (২৭) ও শফিকুর রহমান রিমন (২০) এবং বিরিয়ানি রেস্তোরাঁ ‘কাচ্চি ভাই’র বেইলি রোড শাখার কর্মকর্তা জয়নুদ্দিন জিসান (৩০)।

এর আগে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ কমিশনার খ মহিদ উদ্দিন এই তিনজনকে গ্রেপ্তারের কথা সংবাদ সম্মেলন করে জানান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গ্রিন কোজি কটেজ নামের ভবনে লাগা আগুনের সূত্রপাত নীচতলার ‘চুমুক’ নামের চা-কফির দোকান থেকে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া একটি ভিডিওকে তদন্তের বড় আলামত হিসেবে দেখা হচ্ছে।

ওই ভিডিওতে দেখা যায়, ভবনে নিচ তলায় আগুন লেগেছে, আর তা নেভানোর চেষ্টা করছেন কেউ কেউ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল

ক্ষমতা হস্তান্তরে শিগগিরই রোডম্যাপ আসবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছাত্রদলের স্লোগানে মুখর ঢামেক ক্যাম্পাস

ভার্চুয়াল মার্কেটে প্রবেশে বাধা ব্যাংকিং ও কাস্টমস নিয়মনীতি : বিজিএমইএ

সিলেটে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ফের সচিবালয়ের সামনে অবস্থানে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা

হাসিনাকে ফেরাতে ভারতে চিঠি দিবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা