Monday , 19 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
May 19, 2025 5:13 pm

নিজস্ব প্রতিবেদক :

অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, ” ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন (তদন্ত) হচ্ছে।”

নুসরাত ফারিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল না উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, কারো বিরুদ্ধে মামলা থাকলে ছেড়ে দেয়া যায় না।

” তার নামে মামলা থাকলে কী করবেন। যদি ছাইড়া দিলে আপনিই বলবেন ছাইড়া দিছেন। বিদেশযাত্রায় নিষেধ আছে কিনা, একটা পলিসি আছে। ওই পলিসির মধ্যে যারা পড়েন তাদের….” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

” কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায়ই শাস্তি ভোগ না করে এ ব্যবস্থা আমরা নেব ” বলেন তিনি।

এর আগে সকালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সাংবাদিকরা ওই পোস্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “ওইটা যার যার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতাতো সবার আছে।”

একইসাথে অযৌক্তিক দাবিতে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

ইজতেমা ময়দানে নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব মহাপরিচালক

হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা ‘মুখ বন্ধ রাখা’

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং করতে নতুন অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আতশবাজি ও ফানুসে বাড়ছে বায়ু ও শব্দ দূষণ

খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

দেশে ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী

৯০৩ কোটি টাকা আত্মসাৎ : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনরসহ ২৬ জনের নামে মামলা