মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৮, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ

সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী নির্বাচনসহ বিরোধী দলের সভা-সমাবেশে বাধাসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দুই রাষ্ট্রদূতের কাছে তুলে ধরে বিএনপি। আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চান তারা।

এ সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়, দেশের মানুষের চাওয়া সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। যেখানে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পায়। কিন্ত দলীয় সরকারের অধীনে সেটা সম্ভব নয়। তাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করছে।

বৈঠকের শেষে রাষ্ট্রদূতরা বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘তারা এসেছেন মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এক কথায় সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ভেতরে কী আলোচনা হয়েছে সেটা তো আমি বলতে পারব না। তবে আলোচনা সম্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে।’

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন তো অবশ্যই। কারণ নির্বাচন এখন সবার মাথায় আছে। দেশে ও দেশের বাইরে সবার কাছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সবাই কনসার্ন আছে।

‘এটা তো বিশ্বজুড়ে সবার কনসার্ন। সবাই তো চাইবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক- সবার সেটা প্রত্যাশা ন্যাচারেলি। সেটার ওপরে উনারা আলাপ করেছেন, জানতে চেয়েছেন আগামী দিনগুলো কী হতে পারে। বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

ডিএমপির আদেশ স্থগিত, আসামি গ্রেপ্তারে লাগবে না অনুমতি

আরও ১০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

মারা গেছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের দল

পাবনার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে অন্তত ২০টি গাড়িতে ডাকাতি

মধ্যরাতে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া

প্রস্তুত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, থাকছে ১০০’র বেশি সুপারিশ

তরুণীর রহস্যজনক মৃত্যু, সাবেক ও বর্তমান প্রেমিকসহ পুলিশ হেফাজতে ৩

নতুন নতুন অপরাধ মোকাবেলায় পুলিশ বাহিনীকে প্রস্তুতি নিতে হবে : প্রধানমন্ত্রী