Monday , 3 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজধানীতে ছিঁচকে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

প্রতিবেদক
Newsdesk
March 3, 2025 8:16 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশে নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। এসময় তিনি দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে কমেছে বলেও দাবি করেন।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না, সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীতে ছিঁচকে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও, নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। তথ্য-উপাত্ত দেখলে কিন্তু বোঝা যায় অপরাধ কমেছে।’

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিধ্বস্ত পুলিশ বাহিনী দিয়ে কাজ শুরু করতে হয়েছে জানিয়ে নাসিমুল গনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হবার কিছু নেই, যতটুকু প্রয়োজন তটটুকুই প্রয়োগ করা হচ্ছে। যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা এবং ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে। মবে উস্কানি দিচ্ছে কেউ কেউ। লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানির ঘটনা নিয়ে বিশেষ কোনো নির্দেশনা কেন দিতে হবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের মতো করে এ বিষয়ে কাজ করছেন।’

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘ছুটির দিনেও বসে নেই। ১২-১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর লোকগুলো। চেষ্টার কোনো ত্রুটি নেই। সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।’

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

রেলওয়ের জন্য ভারত থেকে আসছে এলএইচবি প্রযুক্তির ১৯ কোচ

নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে: তারেক রহমান

তৃতীয় ধাপের নির্বাচনে ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে: সিইসি

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে কাজ করছে র‌্যাব

কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, জিম্মি ৪ জেলে উদ্ধার

স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার : বিনামূল্যে প্রাথমিকসেবা পাবে তৃণমূলের মানুষ

সাবেক দুই এমপি ও ব্যাংকের এমডিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন

সংসদ নেতা হলেন শেখ হাসিনা, উপনেতা মতিয়া

পটুয়াখালীতে আইডিইবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত