Sunday , 10 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বন অধিদফতরের ‘সুফল’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

প্রতিবেদক
Newsdesk
August 10, 2025 9:55 pm

নিজস্ব প্রতিবেদক :

বন অধিদফতরের দেড় হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার (১০ আগস্ট) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) আকতারুল ইসলাম।

অভিযোগের তালিকায় রয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সরবরাহসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি।

দুদক জানায়, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজন মোট ভূখণ্ডের ২৫ শতাংশ বনভূমি। এই লক্ষ্য সামনে রেখে ২০১৮ সালে ‘টেকসই বন ও জীবিকা’ শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে বন অধিদফতর। দেড় হাজার কোটি টাকার এ প্রকল্পটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় উদ্যোগ হলেও দুদকের অভিযোগ মাঠপর্যায়ের প্রায় সর্বত্রই হয়েছে দুর্নীতি।

গত ফেব্রুয়ারিতে দুদকের অভিযানে মেলে, কাগজে-কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ। এতে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায়সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এদিকে, নিজের প্রতিষ্ঠানে তৈরি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিডিসিতে সরবরাহ, পদোন্নতিতে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু হয়েছে।

এদিন ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদসহ সাবেক ও বর্তমান ১৬ কর্মকর্তাকে আগামী ১২ ও ১৩ আগস্ট তলব করেছে দুদক।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন আন্দোলনকারীরা

ঢাকার ফুটপাত থেকে শিশুর মরদেহ উদ্ধার

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

আল্লু অর্জুন গ্রেপ্তার, সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘পুষ্পা’ তারকা

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে কোটিপতি রয়েছেন ১০৬ জন

শিশু নিছামনিকে ধর্ষণ-হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ

মারাত্মক ঝুঁকির মুখে পাউবোর হাজার কোটি টাকার মেগা প্রকল্প

সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যা, বিচারে মায়ের আকুতি

কক্সবাজারে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড