Tuesday , 26 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কক্সবাজারে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Newsdesk
August 26, 2025 5:35 pm

কক্সবাজার  প্রতিনিধি : 

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশু মাহিয়াকে ধর্ষণের পর হত্যা ও মরদেহ গুমের ঘটনায় মো. সোলেমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. সোলেমান আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর আদালত থেকে হাজতে নেয়ার পথে সোলেমান নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন। সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।নিহত মাহিয়া (৬) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরারডেইল এলাকার মোহাম্মদ আতাউল্লাহ’র মেয়ে। সে দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবেন না। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিতের রায় দিয়েছেন বিচারক।

মামলার বাদী এবং ভিকটিমের বাবা আতাউল্লাহ জানান, তার মেয়ে মাহিয়া গত ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে মৃতদেহ গুম করা হয়। পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।মাহিয়ার বাবা ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় হত্যা মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এ রায় দিলেন আদালত।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত