Monday , 16 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা

প্রতিবেদক
Newsdesk
December 16, 2024 7:53 pm

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এ সময় মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম, বীর প্রতীক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে কারা, জানতে চায় আইএমএফ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে কারা, জানতে চায় আইএমএফ

সাত মাসে কারাগারে ১২ জন চাকরিচ্যুত, শাস্তি পেয়েছে ২৭০: আইজি প্রিজন

‘ইফার ডিজি হুমকি দিচ্ছেন- রুকন না হলে চাকরি থাকবে না’

গোপন বৈঠক কালে জামায়াতের ৭ সদস্য গ্রেপ্তার

রমজানে যানজট নিয়ন্ত্রণে বিকাল থেকে থাকবে বিশেষ ব্যবস্থা

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকিদাতা আ.লীগ কর্মী গ্রেপ্তার

শ্রমিক অসন্তোষে বহিরাগতরা জড়িত, আইনের আওতায় আনা হবে: আসিফ

বেন‌জী‌র দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের বিবৃতি : ধানমন্ডির ৩২ নম্বরে ভাংচুর অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত