Sunday , 26 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

র‍্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদক
Newsdesk
January 26, 2025 4:32 pm

নিজস্ব প্রতিবেদক :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় রবিবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন।

শুনানিতে প্রসিকিউশন থেকে বলা হয়, জুলাই-আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র‍্যাব প্রধান হারুন। এসময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়? চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা।

এ পর্যায়ে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সাংবাদিকদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, হত্যা মামলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি।

এদিন আশুলিয়ায় ৬ জনকে লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। িতাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিমান দুর্ঘটনায় নিহত লেফটেন্যান্ট তৌকির-এর পরিবারের পাশে তারেক রহমান

পরিবহনে বিশৃঙ্খলা শুধু বাড়ছেই, দাবি যাত্রী কল্যাণ সমিতির

চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান

চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ২

সততা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ১

সালমান ও আনিসুল হকের ফোনালাপ ফাঁস

সালমান ও আনিসুল হকের ফোনালাপ ফাঁস

রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশের অনুমতি না দিতে আইজিপিকে চিঠি

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ