Monday , 27 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

প্রতিবেদক
Newsdesk
January 27, 2025 1:07 pm

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা জেলা। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় এলাকার পরিবেশ আরও শীতল হয়ে উঠেছে। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। কনকনে ঠাণ্ডা ও ফুরফুরে বাতাসে মানুষের পাশাপাশি পশুপাখি কাবু হয়ে পড়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতের প্রকোপে মাঠ-ঘাটে কাজ করা মানুষের কষ্ট বেড়েছে। ঠান্ডা থেকে বাঁচতে তারা আগুন পোহানোর চেষ্টা করছে। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

ক্ষেতে কাজ করা একজন কৃষক জানান, কাদা পানিতে কাজ করা অনেক কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এমন ঠান্ডা আবহাওয়ায় জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তীব্র শীত থেকে বাঁচতে সরকারি ও বেসরকারি সাহায্যের আশায় আছেন নিম্নআয়ের মানুষ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এদিন আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না।

সর্বশেষ - রাজনীতি