এম এ মতিন মাসুম, কুমিল্লা ব্যাুরোচীপ :কুমিল্লায় মা – মেয়েকে হত্যা ও ধর্ষণের মামলায় আসামি মোবারক হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সেই সাথে নিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
(১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষনা করেন।
কুমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালে মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, অভিযোগ পত্র জমা দেয়ার তিন মাসের মাথায় এ মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। আসামীর স্বীকারোক্তি ও ১৫ জন স্বাক্ষী র স্বাক্ষ্য গ্রহণ করা হয়।
এ মামলায় আসামি পক্ষের কোন আইনজীবী ছিল না বিধায় – বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে মহামান্য আদালত আসামি পক্ষে একজন আইনজীবি নিয়োগ করেন। তিনি আসামি পক্ষে মামলা পরিচালনার পাশাপাশি স্বাক্ষীদের জেরা করেন। পরবর্তী সময়ে স্বাক্ষ্য প্রমাণ এবং আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, হত্যাকান্ডের আগে আসামি মোবারক হোসেন সুমাইয়া আফরিন(২৩) কে ধর্ষণ করে। এ ঘটনাটি সুমাইয়ার মা তাহমিনা (৪৮) দেখে ফেলায় তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এর পর সুমাইয়াকেও হত্যা করে মোবারক।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদি ও নিহত তাহমিনা বেগমের বড় ছেলে তাজুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা- মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাহমিনা নগরীর সূজানগর এলাকার মরহুম নুরুল ইসলামের স্ত্রী। তার মেয়ে নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিলেন।


















