Saturday , 28 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিবেদক
Newsdesk
September 28, 2024 8:44 pm

নীলফামারী প্রতিনিধি :

গত তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে ধেয়ে আসা ঢলের কারণে তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এ পয়েন্টে পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা নদীবেষ্টিত নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষের বাড়িতে পানি ঢুকে পড়েছে।

কেল্লাপাড়া এলাকার বাসিন্দা মো. সুজন ইসলাম বলেন, গত তিন দিন প্রচুর বৃষ্টি হচ্ছে। এতে তিস্তা নদীর পানি বেড়ে গেছে। নদীর পানি আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। বর্তমানে পরিবার নিয়ে খুব কষ্টে আছি। পানিতে চুলো ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। শুকনো খাবার খেয়ে কোনো রকমে দিন পার করছি।

পাগলপাড়া এলাকার কৃষক মোসলেম উদ্দিন বলেন, কিছু দিন হলো ধানের চারা লাগিয়েছি। সেই ক্ষেত ডুবে আছে। এভাবে বেশিদিন হলে চারা পঁচে যাবে।

জেলার একাধিক জনপ্রতিনিধি জানান, তিস্তার আশপাশের নিম্নাঞ্চলে বসবাসকারী অনেকের বাড়িতে পানি ঢুকেছে। তাদের খোঁজ রাখা হচ্ছে। ত্রাণ বিতরণের জন্য তালিকা করা হচ্ছে।

নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ডিমলা ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্লাবিত এলাকায় কাজ করছে। ত্রাণ বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। বন্যাকবলিত মানুষ ও পশু উদ্ধারে নৌকা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কংস নদে অবৈধ বালু উত্তোলন: প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর 

শাপলা চত্বর কাণ্ডে কারাগারে সাবেক ডিআইজি আবদুল জলিল

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ মানুষ

রাজশাহী রংপুর বিভাগের ৬৯ আসনের মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের

সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না: ফারুক

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি

৪৭ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে বদলি

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

খুলনায় প্রতিপক্ষের গুলিতে ‘সন্ত্রাসী’ বিহারি রানা নিহত

নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ দশমিক ৫