Wednesday , 26 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রমজানে ভেজালবিরোধী অভিযানে নামছে বিএসটিআই

প্রতিবেদক
Newsdesk
February 26, 2025 4:48 pm

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান উপলক্ষে ১ম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান চালাবে বিএসটিআই। রাজধানীতে প্রতিদিন ৩টি এবং জেলা-উপজেলায় ১টি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, অভিযানে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

বিএসটিআই সম্প্রতি ৭৩৭টি নমুনা সংগ্রহ করে ৫৫৯টি পরীক্ষা করেছে, যেখানে ৪৭টি নিম্নমানের পণ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রাণিজ ঘি, লাচ্ছা সেমাই, মুড়ি, মসলা ও সরিষার তেল রয়েছে।

গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনায় ৪২৮টি মামলা হয়েছে, তিনজনের কারাদণ্ডসহ ২৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। শিল্প উপদেষ্টা জানান, এ অভিযান নিরাপদ খাদ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - জেলার খবর