Thursday , 14 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজশাহীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

প্রতিবেদক
Newsdesk
August 14, 2025 3:14 pm

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে বিআরটিসি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী হাটের পূর্বে ন্যাশনাল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস রাজশাহীমুখী ছিল। অপরদিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল একটি পণ্যবাহী ট্রাক। দুই যানবাহন সারইয়েল মোড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন।

আহতদের মধ্যে ট্রাকের যাত্রী নাসিম (পিতা: রুহুল আমিন) এবং বাবু (পিতা: তৈজদ্দিন, গ্রাম: হরিপুর) এর নাম জানা গেছে। আহত অন্য দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে উভয় যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষ, ৭ ঘণ্টা পর চলাচল শুরু

তারেক রহমানের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রেস সচিব

দেশে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ট্রাকভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ

ভাসানচরে বিস্ফোরণ: আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠলেন এরদোগান

আনার হত্যার পরিকল্পনা হয় ঢাকায়, বাস্তবায়ন কলকাতায়: ডিবি প্রধান

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭

বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৫৪ লাখ মানুষ

তখন ফাঁসির সেলে রাখা হয়েছিল, এবার ফ্লোরে : আদালতে মির্জা আব্বাস