Wednesday , 24 December 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তারেক রহমানের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
December 24, 2025 4:35 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে বিএনপি যে ধরনের ব্যবস্থা চাইবে, সরকার সেভাবেই নিশ্চিত করবে।’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, ইন্টারনেট সংক্রান্ত একটি নতুন আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ‘ভবিষ্যতে ইন্টারনেট যেন এক মুহূর্তের জন্যেও বন্ধ না হয় নতুন আইনে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতারণা, অবৈধ কার্যক্রম, গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতে করা হচ্ছে নতুন আইন।’

শফিকুল আলম বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামোর আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সমন্বয় করা হচ্ছে। বিটিআরসির ক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিতে আলাদা একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভাতার আওতায় আসছে ক্রীড়া, চালু হচ্ছে কার্ড

রোহিঙ্গা প্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই: কাদের

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর ধপ-থাপ্পড় : ভিডিও ভাইরাল

ইসিতে সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮ প্রার্থীর, নামঞ্জুর ২১

সৎ ব্যবসায়ীদের প্রণোদনা আর অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

সব নির্বাচন শেষ করেছি, একটাও বাকি রাখিনি: সিইসি

সব নির্বাচন শেষ করেছি, একটাও বাকি রাখিনি: সিইসি

থাইরয়েড সোসাইটির সভাপতি ডা. ফজলুল বারী সম্পাদক ডা. নাসরিন নির্বাচিত

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল নিয়েই সোহাগকে হত্যা: প্রাথমিক তদন্তে পুলিশ

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, বান্ধবী বুশরা গ্রেফতার