বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নিহত সাবেক ছাত্রলীগের সদস্য সবুজের জানাজা অনুষ্ঠিত

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৭, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

কোটা সংস্কার আন্দোলনে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য মো. সবুজ আলীর জানাজা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জানাযায় অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ।

জানাযা শেষে ঢাকা কলেজ ছাত্রলীগ সদস্য সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও।

জানাযায় অংশ নিয়ে নিহত সবুজের বড় ভাই নুরুন্নবী এ হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবি করেন।

পরে সবুজের মরদেহ তার নিজ এলাকা নীলফামারীর সদর উপজেলার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে সবুজের মরদেহ দাফনের কথা রয়েছে। এর আগে দুপুরে রাজধানীর শাহবাগে ছাত্রলীগের উদ্যাগে সবুজের নামাজে জানাজা করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মহাখালীতে চিকিৎসককে ছুরিকাঘাত

মানুষকে বোঝাতে হবে আইন ভঙ্গ করলে শাস্তি : ডিএমপি কমিশনার

দেশের অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে: এলজিআরডিমন্ত্রী

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অর্ধশতাধিক

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি: এপিবিএন সদস্য পুলিশ হেফাজতে

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, অভিযোগ নাহিদের

শাকিব খানের ‘প্রিয়তমা’ এবার দেবের নায়িকা

ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করুন : ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী