Wednesday , 7 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফিল্ম ক্লাবের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে সদস্য পদে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর সিকদার

প্রতিবেদক
Newsdesk
January 7, 2026 12:32 am

নিজস্ব প্রতি‌বেদক :

চলচ্চিত্র জগতের বিনোদনমূলক সংস্থা ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লি.। ফিল্ম ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বিএফডিসিতে অনুষ্ঠিত হয়। গত ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২.৩০ টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদার প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনে সাবেক সভাপতি সামসুল আলম সভাপতি ও মেম্বার এডমিন হিসেবে জাহাঙ্গীর সিকদার দায়িত্ব গ্রহণ করেছেন ও মোজহারুল ইসলাম ওবায়েদ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সামসুল আলম ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক সভাপতি লায়ন নজরুল ইসলাম চৌধুরী ১৯৮ ভোট পায়। নির্বাচনে সাবেক এডমিন অপূর্ব রায় সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদে সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন-অপূর্ব রায় ২৪৮, মোজাহারুল ইসলাম ওবায়েদ ২২৭, এমএ কামাল ২২৯, সাফি উদ্দিন সাফি ২১৪, শানু শিবা ২২৬, মো. আব্দুল্লাহ জেয়াদ ২১৫, রিয়ানা রহমান পলি ২৪০, জাহাঙ্গীর সিকদার ২০৪, মোরশেদ খান হিমেল ২০২, মো. শাহ আলমগীর বাচ্চু ২০৩, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবার নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- সাবেক সভাপতি ও প্রযোজক কামাল মো. কিবরিয়া লিপু ও কমিশনারগণ হলেন- এসএম মোস্তাফিজুর রহমান, সৈয়দ শহিদুল্লাহ দুলাল, মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম, মো. আলীম উল্লাহ, পিটার চৌধুরী, বদিউল আলম খোকন, সোহরাব হোসেন, ডিএ তায়েব, আব্দুর রহিম, মো. সালাউদ্দিন, হেদায়েত উল্লাহ আজাদ, কবিরুল ইসলাম রানা ও মবিন আলম ভূইয়া। রাত ৩টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এবার ভোটার সংখ্যা ছিল ৬৭৬, প্রাপ্ত ভোটার সংখ্যা ছিল ৪৭৫। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন অফিস ম্যানেজার মো. রোকন ও সহকারী ম্যানেজার মো. রাজিব। স্থির চিত্রে মোস্তাফিজুর রহমান মিন্টু।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল যোগানের বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

পাঁচ মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

জব্দ করা কম্বল আত্মসাতের চেষ্টা: মোগলাবাজার থানার ওসির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ

রিট খারিজ, নাগরিক ঐক্যের মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না

আরও ৪২ ঋণখেলাপির পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা শুরু

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক, চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার: খলিল

পাপুলপত্নী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার