Thursday , 17 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

প্রতিবেদক
Newsdesk
September 17, 2026 3:35 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরে আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই করা হয়েছে। সাদেক খান রোডে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম মো. হৃদয় মিয়া (২৫)। তিনি মুদি ব্যবসায়ী।

হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লব বলেন, হৃদয় মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন। এ সময় সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ছিনতাইকারী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর হৃদয়কে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে তাঁর কাছ থেকে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

 

 

সর্বশেষ - জেলার খবর