Monday , 21 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রাইমএশিয়ার পারভেজ হত্যা : ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
April 21, 2025 5:27 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা মামলায় তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। আসামিরা বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী।

এর আগে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে রবিবার মধ্যরাতে মহাখালীর ওয়্যারলেস গেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁরই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০ এপ্রিল রাতে বনানী থানায় নিহতের মামাতো ভাই হুমায়ন কবীর বাদী হয়ে মামলা করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

সম্পদের বিবরণী জমায় অনাগ্রহ

সম্পদের বিবরণী জমায় অনাগ্রহ

১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যা মামলায় দস্তগীর গাজী ৫ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ না করেই টিআইবি রিপোর্ট

সীমান্তে সহিংসতা বৃদ্ধির কারণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢাকার তলব

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ শহীদ ছাত্রের পরিবারের খোঁজখবর নিলেন-রিণাত ফৌজিয়া

সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে: রিজওয়ানা হাসান

ব্যক্তি বা দলকে নিয়ন্ত্রণ মানে বিনিয়োগ ও কর্মসংস্থানে নিয়ন্ত্রণ: দেবপ্রিয়