Wednesday , 3 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
Newsdesk
December 3, 2025 3:20 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে কিউআর কোড ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই আমরা কিউআর কোড ব্যবস্থা রাখছি। দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন। দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভাল নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই। আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন বৈঠকে নির্ধারণ হবে।’

ইটিআই মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সংকটাপন্ন হচ্ছে পরিবেশ: কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জে চলছে পাহাড় কাটার মহোৎসব

পবিত্র কাবার চাবিরক্ষক সালেহ আল শাইবা আর নেই

গণঅভ্যুত্থানের পর পুলিশকে কাজে ফেরানো এক বছরে বড় সফলতা: আইজিপি

আলোচিত সেই মিল্টন সমাদ্দারের জামিন

গত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন

পুলিশে বড় রদবদল, একযোগে ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন

হয়ে গেল মৌসুমী হামিদের গায়েহলুদ, কাল বিয়ে

বঙ্গভবনের সামনে কাঁটাতারের বেড়া, বাড়তি পুলিশ-বিজিবি মোতায়েন

তামাকের কারণে বছরে ক্ষতিগ্রস্থ ৭ কোটি ৬২ লাখ মানুষ

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ফেরদৌস গ্রেপ্তার