Saturday , 29 October 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রংপুরে মাঠ ছাড়িয়ে সড়কে বিএনপি কর্মীরা

প্রতিবেদক
Newsdesk
October 29, 2022 10:13 am
রংপুরে মাঠ ছাড়িয়ে সড়কে বিএনপি কর্মীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘনঘন লোডশেডিংসহ বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রংপুর কালেক্টরেট মাঠে আয়োজিত গণসমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকুও উপস্থিত হয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় সমাবেশের বক্তব্য পর্ব শুরু হয়। এ সময় রংপুর মহানগরসহ বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।

বিএনপির এ গণসমাবেশ ঘিরে সকাল থেকে উত্তাল মিছিল আর স্লোগানের নগরীতে পরিণত হয়েছে রংপুর। কালেক্টরেট মাঠ ছাপিয়ে গণসমাবেশ ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কগুলোতে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউল হক বলেন, ‘বিএনপির গণসমাবেশ সফল করতে শতাধিক নেতাকর্মী নিয়ে এসেছি। মাঠে ঢুকতে না পেরে পাশের সড়কে অবস্থান করছি।’

কাচারী বাজার স্টেশন রোডে অবস্থান নিয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নেতাকর্মীরা।
ফুলছড়ি উপজেলা যুবদল নেতা সোহেল রানা বলেন, ‘ভেতরে ঢুকতে না পেরে এখানে বসে নেতাদের বক্তব্য শুনছি।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ