Wednesday , 1 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

২৭ জানুয়ারি শবে মেরাজ

প্রতিবেদক
Newsdesk
January 1, 2025 8:50 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। আর, আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুর ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. ফখরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. আবদুল মালেক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. রুহূল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান,সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রধান মাওলানা অধ্যক্ষ মিঞা মোঃ নূরুল হক, লালবাগ শাহী জামে মসজিদের সানি খতিব মুফতি আফনান মুহাম্মাদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

মালয়েশিয়ায় যাওয়ার পথে ৫৭ রোহিঙ্গা উদ্ধার: আটক ৪ দালাল

লালমোহনে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ১০

বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী ঘোষণা শিক্ষার্থীদের

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কখনও পিছপা হবো না: বিজিবি মহাপরিচালক

সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুটি ম্যাচ, মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ২

ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা

সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

মুশতাক-তিশার ভিডিও সরাতে লিগ্যাল নোটিশ