Thursday , 7 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দেশে শিশুমৃত্যুর হার কমেছে ৫ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
December 7, 2023 4:58 pm


নিজস্ব প্রতিবেদক :

দেশে এখনও প্রতিবছর ৬৫ হাজার শিশু মৃত্যুবরণ করে। গত বছরে তুলনায় চার থেকে পাঁচ শতাংশ কমেছে, যা এখনও অনেক বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টুরোডের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৯-১৪ ডিসেম্বর ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে, নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার।

জাহিদ মালেক বলেন, আমরা একটা হিসাব করে দেখেছি, দেশে এখনও প্রতিবছর ৬৫ হাজার শিশু মৃত্যুবরণ করে। এছাড়া প্রায় সাড়ে চার হাজার নারী শিশু জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। এটা আগে দ্বিগুণের বেশি ছিল, বর্তমানে অনেক কমেছে। গত বছরে তুলনায় চার থেকে পাঁচ শতাংশ কমেছে। কিন্তু এখনও অনেক বেশি আছে। অর্থাৎ মা ও শিশুর স্বাস্থ্য পুরোপুরি নিরাপদ হয়ে ওঠেনি। তবে আমরা চেষ্টা করছি।

তিনি বলেন, ভবিষ্যতে যারা মা হবেন, তাদেরকে নিরাপদ মাতৃত্ব কি সেটা বোঝাতে হবে। আমাদের বাল্যবিয়ে পরিহার করতে হবে। দেশে এখনও ৫০ শতাংশ বাল্যবিয়ে হয়ে থাকে। বাল্যবিয়ের কারণে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার অনেক বেড়ে যাচ্ছে। বাল্যবিয়ে আমাদেরকে কমাতে হবে। বাচ্চা প্রসবের জন্য সঠিক মানের ক্লিনিক ও হাসপাতাল থাকতে হবে। সরকার এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭০ এ নামিয়ে আনতে হবে, যেটা বর্তমানে ১৫৬ আছে। শিশু মৃত্যুর হার ১২ তে নামিয়ে আনতে হবে, এখন যেটা ২২ এ রয়েছে। অর্থাৎ বর্তমানে যা আছে তার অর্ধেকে নামিয়ে আনতে হবে। সাত বছরের মধ্যে এটা আমাদের করতে হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

অক্টোবরে অর্থনীতির প্রসার ঘটেছে: এমসিসিআই

নেত্রকোনা ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষের কার্যালয় থেকেই রাতের আঁধারে ৬ গাড়ি গাছ পাচারের অভিযোগ!

আলম খানের গানেই চলচ্চিত্রে সুযোগ পান কুমার শানু

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি, এখনও শেষ হয়নি স্টল বরাদ্দ

১৫ বছর পর গণতন্ত্রে উত্তরণের সুযোগ পাচ্ছে দেশ: মির্জা ফখরুল

টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিতের নির্দেশনা স্বাস্থ্য উপদেষ্টার

৫ ঘণ্টা বন্ধ থাকার পর খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে