Friday , 24 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ ফেরার সুযোগ পাবে: জামায়াতের আমির

প্রতিবেদক
Newsdesk
January 24, 2025 3:09 pm

কুড়িগ্রাম প্রতিনিধি :

জাতীয় ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় ফিরে আসার সুযোগ পাবে ফ্যাসিবাদ। আমাদের অটুট থেকে মানবিক বাংলাদেশ গড়তে হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয়; দেশপ্রেমিক। আওয়ামী লীগ ১৮ কোটি মানুষের ওপর জুলুম করেছে। মানুষ খুন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল।

জামায়াতের আমির বলেন, ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয়-প্রশয় না দেই। বাংলাদেশে অন্যায়ভাবে যত মানুষকে খুন করা হয়েছে, তার প্রত্যকটির বিচার চাই।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ