Wednesday , 3 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
December 3, 2025 8:17 pm

‎নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধা ৭টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টাকে স্বাগতম জানিয়ে সরাসরি চেয়ারপার্সনের কাছে নিয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাদের সঙ্গে ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

যুবদল কর্মী হত্যায় ডিবির সেই কনক গ্রেপ্তার

রেডক্রিসেন্ট’র সাবেক চেয়ারম্যনের সিকিউরিটি সহকারী জামিরুল নিয়োগ বাণিজ্যেই অঢেল সম্পদের মালিক

আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন: জয়নুল আবদিন ফারুক

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী

আরো দুই বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন জনবিচ্ছিন্নরা

সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

জয়পুরহাটে ব্যবসায়ীকে হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

শেখ হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দেশের স্বাধীনতা রক্ষায় বিএনপি ছাড়া বিকল্প নেই: বুলু