Thursday , 4 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এসএসএফ সুবিধা পাবেন শুধু বিএনপি চেয়ারপারসন: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
December 4, 2025 5:57 pm

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এসএসএফ সুবিধা দেয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পরিবারের অন্য সদস্যের জন্য নয়।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।

তিনি আরও বলেন, পুলিশ কমিশন অধ্যাদেশ (৫ সদস্য বিশিষ্ট) পাস হয়েছে। পুলিশকে জনবান্ধব করতে এ কমিশন সরকারকে সুপারিশ করবে। পেশাগত ক্ষেত্রে পুলিশের অভিযোগগুলোও দেখবে তারা।

এদিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন, ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত ব্রিফিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রসঙ্গত: বহু বছর ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা। এরইমধে তাকে বিদেশে (লন্ডন) নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, বেগম জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় নিয়োজিত আছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা।

এর আগে ২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেয়া শুরু করে। ওইদিন দুপুরে অন্তর্বর্তী সরকার জানায়, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে। ওইদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু নির্বাচিত

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু : সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনে ব্যত্যয় ঘটলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: শামসুজ্জামান দুদু

বিশ্বকাপ ফুটবলের ট্রফি এখন বাংলাদেশে

বিশ্বকাপ ফুটবলের ট্রফি এখন বাংলাদেশে

ব্যাংক থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তোলা যাবে

লভ্যাংশ বিতরণে অনিয়ম : ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব বিএসইসির

পুলিশের গুলিতে চোখ হারানো হামজার জীবন কাটছে অনটনে

৯ বছর পর দেশে ফিরলেন সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশ সীমান্তে থেমেছে গুলির শব্দ, ফিরেছে শান্তি

হাসিনার আমলের সব নৃশংসতা নথিভুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার