Wednesday , 4 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
November 4, 2026 12:02 pm

মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (২ নবেম্বর ৭টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজ কাজী (২০), নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে স্বাধীন সরকার সোহান (২০) এবং ভাঙ্গা এলাকার রাজন (২১)।

আহত ব্যক্তি হলেন নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এজাজ ও সোহানকে মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত রাজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। রাত আনুমানিক ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রথমে দুজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিন তরুণের মৃত্যুর খবরে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - জেলার খবর