Tuesday , 3 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু: আহত ৫ ।

প্রতিবেদক
Newsdesk
November 3, 2026 1:53 pm

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব,টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচ জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।

আহত পাঁচজন হলেন, আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারা সবাই উত্তর লম্বরী এলাকার বাসিন্দা। নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। মঙ্গলবার ভোররাতে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন। নৌকার মালিক আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেনের মৃত্যু হয়েছে।

তার বাম হাতে বজ্রপাতের আঘাত লাগে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে জানান তিনি। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, তাদের এলাকার একজন জেলে সাগরে বজ্রপাতে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। নিহত ব্যক্তির স্বজনেরা টেকনাফে আসছেন। পরে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে বলে তারা জানিয়েছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত