Saturday , 8 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মির্জাগঞ্জে কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের উপর হামলা, আহত ৪

প্রতিবেদক
Newsdesk
June 8, 2024 6:27 pm

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ঘোড়া প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জুয়েলের সমর্থকদের বিরুদ্ধে।

এতে কাপ পিরিচ প্রতীকের সমর্থক মো. রতন গোলদার, চার নং ওয়ার্ড মেম্বার সরোয়ার হোসেন, সোহাগ মৃধা গুরুতর আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য সরোয়ারকে বরিশাল শেরই- বাংলা মেডিকেল হাসপাতালে রেফর্ড করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, গতকাল সুবিদখালী বাজারে কাপ পিরিচ প্রতিক আবু বকরের শেষ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা থেকে ফেরার পথে লোটাস খানসহ কলাগাছিয়া এলাকার কাপপিরিচএর কয়েকজন সমর্থকের উপর হামলা চালায় ঘোড়া প্রতীকের সমর্থকরা। এসময় ঘটনাস্থলে জাতীয় পার্টির নেতা মিজান দুলাল উপস্থিত হলে তিনিও অতর্কিত হামলায় আহত হন।

কাপ পিরিচ প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী বলেন, ‘আমার সমর্থকদের ওপর হামলা ও মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ঘোড়া প্রতীকের সমর্থকরা আমার ওপরও চওড়া হতে থাকে। আমার গাড়ি ভাঙচুর করে। স্থানীয়রা একটি ঘরে আমাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ইউএনও তার ফোর্স নিয়ে গাড়িতে করে আমাকে নিয়ে আসে।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান

সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

অর্গানোগ্রাম অনুমোদনে বিলম্ব, প্রশাসনিক সংকটের আশঙ্কা জনতা ব্যাংকে

ছাতক এলজিইডি অফিসে ঘুষের রাজত্ব: ‘কোটিপতি অফিস সহকারী’ রিয়াজ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ

নিজের ভাষা-সংস্কৃতি রক্ষার মাধ্যমেই জাতি উন্নত জীবন পেতে পারে: প্রধানমন্ত্রী

মুলাদীতে আ.লীগ নেতা হত্যার ৬ দিন পর মামলা

তদন্তের আওতায় সাবেক ৩ গভর্নর ও ৪ ডেপুটি গভর্নরের পরিবার

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

সাগর–রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী নিয়োগ

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান