Wednesday , 18 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ওরিয়ন গ্রুপের স্বত্বাধিকারী ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
Newsdesk
September 18, 2024 9:14 pm


নিজস্ব প্রতিবেদক :

ওরিয়ন গ্রুপের স্বত্বাধিকারী ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী-সন্তানসহ ৬ জন ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এদিন সন্ধ্যায় বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হিসাব জব্দ করা ব্যক্তিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো চিঠিতে বিএফআইইউ জানায়, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। চিঠিতে ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম, মেহেদি হাসান ও মেয়ে জারিন করিমের নামসহ জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেফতার ১৯: আইজিপি

আর পচন নয়, সুস্থ-সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই: ড. ইউনূস

জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় ২ নিরাপত্তাকর্মী নিহত

শাহজালালে বোমা হুমকির বার্তা আসে পাকিস্তানি নম্বর থেকে : ডিএমপি

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সিদ্ধান্ত মেনে নেব: তারেক রহমান

আ.লীগের বিচার ও নিবন্ধন বাতিলে আন্দোলন চলবে: নাহিদ ইসলাম

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

শীত ঝড়ের কারণে আমেরিকাতে ৩ হাজার ফ্লাইট বাতিল