বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : আলী রীয়াজ

প্রতিবেদক
Newsdesk
মে ১৫, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টিকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই। ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল এই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে। ঐকমত্য কমিশনের এ উদ্যোগ বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশাকে ধারণ করে। চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে তার একটি সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন।

আজ বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ছিলেন।

বাংলাদেশের নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এদেশের মানুষ এবং রাজনৈতিক শক্তিগুলোর দীর্ঘদিনের সংগ্রামের ফল উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত বছরের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে মানুষের দীর্ঘদিনের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশাও প্রকাশিত হয়েছে। বারবার ফ্যাসিবাদের উত্থান হোক তা দেশের জনগণ চায় না। আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার সমানাধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে এবং ভিন্ন মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে।

তিনি আরো বলেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন থেকে প্রাপ্ত সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করছে কমিশন। এ দায়িত্ব কেবল জাতীয় ঐকমত্য কমিশনের নয় বরং রাজনৈতিক দলগুলোকেই মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ভবিষ্যতের পথে অগ্রসর হতে হবে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে দলটির সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ ১১ সদস্যের প্রতিনিধিদলের নিখিল দাশ, জনার্দন দত্ত নানটু, প্রকৌশলী শম্পা বসু, ডা. মনীষা চক্রবর্ত্তী, জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, আবু নাঈম খান বিপ্লব ও রাহাত আহম্মেদ আলোচনায় অংশ নেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

২ মাসের জন্য ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা!

সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ

সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থার নির্দেশ

আইএসপিআর: বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

গত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

মাগুরায় শিশু ধর্ষণ : ছয় মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

আর্সেনালকে বিদায় করে ফাইনালে পিএসজি