Thursday , 30 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক
Newsdesk
April 30, 2026 4:19 pm

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায়, ঢাকা এপিবিএন-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২ এর অধিনায়ক, ঢাকা এপিবিএন-১৩ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারির পুলিশ সুপার) ‍নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রতিটি কন্যার স্বপ্ন পূরণে পাশে থাকবে রাষ্ট্র: তারেক রহমান

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা দরকার: রিজভী

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের পাঁচজনই এসেছেন রাঙামাটির এক বিদ্যালয় থেকে

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের পাঁচজনই এসেছেন রাঙামাটির এক বিদ্যালয় থেকে

ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

সকাল-বিকেল ৪ ঘণ্টা ট্রাফিকের দায়িত্বে থাকবে প্রশিক্ষিত ছাত্ররা

ড. ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২,৩৪৬টি মামলা নিষ্পত্তি

বিএনপি কর্মী ইব্রাহীম হত্যা: প্রতিশোধ নাকি মাদক নিয়ে দ্বন্দ্ব

নাইজেরিয়ায় জ্বালানি তেল সংগ্রহের সময় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭৭

আর্জেন্টিনার দলে ফিরলেন মেসি