বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডিজিটাল মাধ্যম ব্যবহারে সতর্ক হতে হবে : ডিবি হারুন

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৩, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, দেশ ডিজিটাল হচ্ছে। লেখাপড়া, চাকরি, বাজার সবাই এখন ডিজিটালি হচ্ছে। সুতরাং খারাপ জিনিসও ঢুকছে ডিজিটাল মাধ্যমেই। সত্য ঢুকলে সেখানেও ঢুকে পড়ে মিথ্যাও। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। তরুণ প্রজন্মকে বেছে নিতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ।

বুধবার (১৩ মার্চ) বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে নাগরিক ঢাকা আয়োজিত ‘সাইবার ক্রাইম এবং তরুণ শিক্ষার্থীদের জন্য এর ঝুঁকি এক্সপোজার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাগরিক ঢাকা একটি টেকসই, ঐক্যবদ্ধ, এবং বিশ্বব্যাপী সম্মানিত ঢাকা শহর গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি সংগঠন। তরুণ প্রজন্মকে নিয়ে সাইবার অপরাধের ঝুঁকি মোকাবিলায় বছরব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে সংগঠনটি।

কিশোর-তরুণদের উদ্দেশে হারুন অর রশীদ বলেন, আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, তখন কিন্তু দেশে ডিজিটাল মাধ্যম এতটা এগিয়ে ছিল না। তখন কিন্তু সাইবার ক্রাইম, ডিজিটাল মাধ্যম, মোবাইল বা কম্পিউটার ছিল না। সেই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বই পড়েই ঢাকায় এসেছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এখন ছোট ছোট সাইবার অপরাধ হচ্ছে। যার বেশিরভাগই হচ্ছে নারী ও শিশুকেন্দ্রীক। তরুণ ও শিশু-কিশোরদের ছোট্ট ভুলে ব্লাকমেইলের শিকার হন অভিভাবকরা। সেজন্য আগে সাইবার অপরাধ সম্পর্কে নিজের মধ্যে ধারণা তৈরি করতে হবে। বুঝতে হবে, জেনে হোক না জেনে হোক কাউকে ছবি দেওয়া যাবে না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, দুই মাসেও সমস্যা হবে না

১০ আগস্ট খসড়া ও ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নারীর প্রতি সহিংসতার তালিকা করে দ্রুত চার্জশিট দিতে বলেছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

পরিবহন ধর্মঘট করা হয়েছে সরকারের নির্দেশে, ভয় দেখিয়ে: শিমুল বিশ্বাস

মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

কবর থেকে তোলা হলো তানজিন তিশার সহকারীর মরদেহ

দুদকের মামলায় খালাস বাবর, ৮ বছরের সাজা বাতিল

জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেন শেখ হাসিনা: রিজভী

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি