Sunday , 5 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
July 5, 2026 8:46 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

তবে তাকে প্রত্যাহারের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ঢাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করার নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় তার নাম রয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও কর্মরত ছিলেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শাহ আমানতে পরিত্যক্ত সিগারেটের প্যাকেটে প্রায় দেড় কোটির স্বর্ণ বার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে ওএসডি

সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামিসহ রাজধানীতে গ্রেপ্তার ৫

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

আয়নাঘর বানিয়ে নির্যাতন ও হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই : সালাউদ্দিন

সেন্টমার্টিনগামী ট্রলারডুবি, নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান, ডিম নিক্ষেপ

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর

নৌ-অবরোধের কূটনীতি:সমুদ্রের নিয়ন্ত্রণ ও ক্ষমতার প্রাচীন লড়াই

বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ৪৯টি ভারতীয় গণমাধ্যম