Monday , 16 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর

প্রতিবেদক
Newsdesk
December 16, 2024 7:43 pm

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় খন্দকার মামুনুর রহমান (৪৫) ও মোহাম্মদ গুপি শেখ (৪৯) নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার(১৬ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর সদরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদরের খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মোটরসাইকেল ও অজ্ঞাত পরিবহন ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে পরিবহনটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজন নিহত হন। এ সময় ঘাতক পরিবহনটি পালিয়ে যায়।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link