Friday , 28 January 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ছুটি নেওয়ার পরই তামিমের বিস্ফোরক সেঞ্চুরি

প্রতিবেদক
Newsdesk
January 28, 2022 5:35 pm
ছুটি নেওয়ার পরই তামিমের বিস্ফোরক সেঞ্চুরি

২৪ ঘণ্টা আগেই তিনি টি-টোয়েন্টি থেকে ছয় মাসের ছুটি নিয়েছেন। সেইসঙ্গে আর না ফেরার আশাবাদও ব্যক্ত করেছেন। এরপরই দেখা গেল সেই তামিম ইকবালের রুদ্ররূপ। এই আসরেই নিজেদের প্রথম দুই ম্যাচে ফিফটি উপহার দিয়েছেন তামিম।

তবে স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা ছিল। আজ তামিম খেললেন তিন অংকের বিস্ফোরক ইনিংস। মাত্র ২৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৩ নম্বর ফিফটি তুলে নেওয়ার পর পৌঁছে গেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থবারের মতো তিন অংকে।  

kalerkantho

সেঞ্চুরির পর তামিম ইকবালের উদযাপন।

তিন অংকে পৌঁছতে তামিম সময় নেন মাত্র ৬১ বল। হাঁকান ১৬ চার এবং ৩টি ছক্কা। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৫ বলে ৫২ রান করেন তামিম। স্ট্রাইক রেট ১১৫.৫। পরের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে করেন ৪২ বলে ৫০। স্ট্রাইক রেট ১১৯.০৪। দুটি ম্যাচেই পরাজিত হয় মিনিস্টার গ্রুপ ঢাকা। তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে প্রথম জয় পায় ঢাকা। সেই ম্যাচে তামিম ‘ডাক’ মারেন। এতে তামিমের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যায়। সেই তামিম আজ খেলেছেন ১৭৩.৪৩ স্ট্রাইক রেটে।  kalerkantho

সেঞ্চুরির পর তামিম ইকবালের উদযাপন

তামিমের বিস্ফোরক ব্যাটিংয়েই টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের বন্দরে পৌঁছে যায় মিনিস্টার গ্রুপ ঢাকা। তবে শেষের দিকে আলাউদ্দিন বাবুর বলে ৩৯ বলে ৭ চার ১ ছক্কায় ৫৩ রান করা মোহাম্মদ শাহজাদ আউট না হয়ে গেলে ঢাকা জিতে যেত ১০ উইকেটে। ৬৪ বলে ১১১ রানের ইনিংসে চার মেরেছেন ১৭টি এবং ছক্কা মেরেছেন ৪টি। ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মিনিস্টার গ্রুপ ঢাকা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এসআইদের অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহাম্মদপুরে বেড়েছে অপরাধ, নড়েচড়ে বসেছে প্রশাসন

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: আলাল

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া: স্বাস্থ্য উপদেষ্টা

রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

শিগগিরই জুলাই সনদ বাস্তবায়নে ‘মনঃপূত’ সিদ্ধান্ত: আসিফ নজরুল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব গ্রেপ্তার