Monday , 20 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বদলে গেল পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক

প্রতিবেদক
Newsdesk
January 20, 2025 1:54 pm

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে বদলে গেল পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, “পুলিশের জন্য, র‍্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা পোশাক চূড়ান্ত করা হয়েছে।”

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নতুন পোশাক অনুমোদন করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পোশাকের সঙ্গে তাদের মন-মানসিকতার পরিবর্তন হতে হবে।”

বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু, জলপাই রংসহ ১৮টি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৪

প্রথম শ্রেণি পেয়ে অনার্স পাস করেছেন শহীদ আবু সাঈদ

ঢাকায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আহত ৩০

ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আহত ৩০

খুলনা-১ আসনে জামায়াতের চমক, চূড়ান্ত প্রার্থী কৃষ্ণ নন্দী

মাগুরার সেই শিশুটির অবস্থা এখনও অপরিবর্তিত, আছে লাইফ সাপোর্টে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগ

দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত আবদুল্লাহ

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া: স্বাস্থ্য উপদেষ্টা

২৪-এর আত্মত্যাগ উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে : পররাষ্ট্রসচিব