Thursday , 25 June 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সিসিআইএফবি’র নতুন নির্বাহী কমিটির সভাপতি এরশাদ

প্রতিবেদক
Newsdesk
June 25, 2026 8:56 pm

নিজস্ব প্রতিবেদক :

ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআইএফবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. এরশাদ হোসেন রানা। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন থ্রিআই লজিস্টিকস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. জাহাঙ্গীর আলম সরকার, সিপিএ এবং এক্সপো হোল্ডিংস (বিডি) লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর এম. এ. রিয়াজ। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন অ্যাবিস্টা এফএস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশান-২ এর লেভেল-২৬ এ অবস্থিত ‘দ্য বিস্ট’-এ চেম্বারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিক বোর্ড হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

১৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদে বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যবসায়ী ও করপোরেট নেতারা অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন এবিএন গ্রুপের সৈয়দ সাদাত আহমেদ, আক্তার গ্রুপের দাতো কে. এম. রিফাতুজ্জামান, বাংলাদেশ এক্সপোর্টস লিমিটেডের বাদরিয়া আনিস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আহমেদ সাইফউদ্দিন চৌধুরী, বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের আরিফ রহমান, এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ (অব.), ফারিহা নিট টেক্স লিমিটেডের মো. আসাদুল ইসলাম, নভো কার্গো সার্ভিসেস লিমিটেডের এস. এম. রহমান, প্যাসিফিক ডিজাইন অ্যান্ড সোর্সিংয়ের মোহাম্মদ রাশেদ, রেডিয়েন্ট কর্পোরেশনের এস. এ. বাহাদুর, তাশো এন্টারপ্রাইজ লিমিটেডের সলিমুল হক এসা, ইউনি-গ্লোবাল বিজনেস লিমিটেডের মাহমুদুল ইসলাম পারভেজ এবং উটাহ নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের সানা সাত্তার।

নবনির্বাচিত নির্বাহী কমিটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ব্যবসা-থেকে-ব্যবসা (বি-টু-বি) সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে নীতিনির্ধারণী সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।

কমিটি সদস্য সম্পৃক্ততা বৃদ্ধি, খাতভিত্তিক ওয়ার্কিং গ্রুপ শক্তিশালীকরণ এবং জ্ঞান-বিনিময় ও অংশীদারিত্বমূলক কার্যক্রমের মাধ্যমে সদস্য ও স্টেকহোল্ডারদের জন্য অধিকতর মূল্য সংযোজনের প্রত্যয় ব্যক্ত করেছে।

সিসিআইএফবি জানিয়েছে, নতুন নেতৃত্বের অধীনে চেম্বারটি ব্যবসা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সংলাপের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ অব্যাহত রাখবে। পাশাপাশি ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগে সহায়তা প্রদান করবে।

চেম্বারের সদস্য, ব্যবসায়ী নেতা, কূটনীতিক ও বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে আয়োজিত নেটওয়ার্কিং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী

ট্রেনের টিকিট শতভাগ বিক্রি হবে অনলাইনে

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার: চিফ হুইপ

অবশেষে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

ঢাবি ‘গ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ১৪.৩০

ঢাবি ‘গ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ১৪.৩০

মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে কি হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি আছে?

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

ক্ষমতায় আসলে স্কুলে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে: তারেক রহমান

তনু হত্যা মামলায় আদালতের নির্দেশ অমান্য: সাবেক সেনাসদস্য হাফিজুরকে আবার গ্রেপ্তার

গার্মেন্টসের নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি