Friday , 5 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি প্রচার অফিসে আগুন

প্রতিবেদক
Newsdesk
January 5, 2024 4:36 pm


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুলের একটি নির্বাচনি প্রচার অফিস দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে ।

প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কর্মী-সমর্থকরা অফিস থেকে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে অফিসে থাকা চেয়ার-টেবিল ও প্রচার সামগ্রী পুড়ে যায়।

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ