Friday , 9 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

প্রতিবেদক
Newsdesk
May 9, 2025 6:39 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করবে তদন্ত সংস্থা। এছাড়া আগামী সপ্তাহে চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন বিভাগ।

আজ শুক্রবার (৯ মে) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পোস্টে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।

ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে ইনশাআল্লাহ’।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা নিহত

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চৈতা হুজুরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আলতাফ চৌধুরী

ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি-ওসিসহ ৩৯ জনের নামে মামলা

দেশব্যাপী শহিদি মার্চ কর্মসূচি পালিত

পরিবারসহ নাবিল গ্রুপের চেয়ারম্যানের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় হাইকমিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

পুলিশের শীর্ষ ৫২ পদে বদলি-পদায়ন

চলতি সপ্তাহে তফসিল, ভোটের সময় বাড়বে ১ ঘণ্টা: ইসি সানাউল্লাহ