Sunday , 19 May 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Newsdesk
May 19, 2024 9:10 pm

জাফর আলম, কক্সবাজার :

কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন।

রবিবার (১৯ মে) দুপুর ১টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফেট বাহারছড়া ইউনিয়নের জাহাজ পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, টেকনাফের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে বারিক্কা (প্রকাশ) কিরণ চাকমা (৪০)। তিনি হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি। নিহত অপরজনের পরিচয় যাওয়া যায়নি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. ছমিউদ্দিন বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফের বাহারছড়া এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত