Tuesday , 14 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি

প্রতিবেদক
Newsdesk
October 14, 2025 11:14 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে কাজ করছে সিআইডি’র ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব এক্সপার্টগণ। এতে দু’টি দল কাজ করছে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link