সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শুনানির পর তার রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়। এ মামলায় রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘গণহত্যাকারী ও দোসরদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নেবে’

জবিছাত্রী অবন্তিকার আত্মহত্যা: সহপাঠী ও সহকারী প্রক্টর রিমান্ডে

জয়পুরহাটে বিচারকের বাসায় ঢুকে হত্যার হুমকি, স্বর্ণালঙ্কার চুরি, থানায় মামলা

ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্‌

মাদারীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় অন্ধ স্বামী আটক

মার্চে ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

ডলারের দাম হবে বাজারভিত্তিক: গভর্নর

ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের বিশেষায়িত ৩ ইউনিট: আইজিপি

সিআইডি’র ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজির দায়িত্বে গাজী জসীম