সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বেনজীরের দুই দেশের ব্যাংক হিসাব ফ্রিজ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৪, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গাকিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন উপ-পরিচালক মো. হাফিজুর রহমান।

আবেদনে বলা হয়, বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় তার বৈধ আয়ের উৎসের বাইরে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন যা অনুসন্ধানাধীন। তদন্তে জানা গেছে, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

জব্দ ও অবরুদ্ধের আদেশ পাওয়া সম্পদের মধ্যে রয়েছে বেনজীর ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরের ৪ লাখ ৩০ হাজার ডলারের অস্থাবর সম্পদ, যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে বেনজিরের নামে দুই হিসাব এবং মালয়েশিয়ায় সিআইএমবি ইসলামি ব্যাংক বেরহাডে দুটি হিসাব।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে, তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি

নেত্রকোনায় সড়ক দু্র্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকলেন ৫ শতাধিক শিক্ষার্থী

পুলিশ কর্মকর্তার ছেলেকে হত্যাএসআই শাহাদাৎ ৬ দিনের রিমান্ডে

জানিপপ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন

জানিপপ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন

নতুন বাজারে সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

হিমেলের অপহরণকারী চক্ররা পেশাদার অপরাধী: র‍্যাব