Tuesday , 14 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

একদিনেই শেয়ার কিনে আবার বিক্রি করা যাবে

প্রতিবেদক
Newsdesk
July 14, 2026 6:47 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ইন্ট্রা-ডে ট্রেডিং বা আন্তঃদৈনিক লেনদেন চালুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে একই দিনে শেয়ার কিনে আবার সেই দিনই বিক্রি করার সুযোগ তৈরি হবে।

এই প্রক্রিয়া চালু হতে কিছুটা সময় লাগবে। বেশ কিছু শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়ায় শেয়ার দিনে-দিনে লেনদেন করা যাবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং (Intraday Trading) চালুর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জ দুটিকে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বর্তমানে টি+২ সেটেলমেন্ট সাইকেল বা নিষ্পত্তি প্রক্রিয়া কার্যকর রয়েছে। একারণে এতদিন শেয়ার কিনে বিক্রির জন্য দুই কর্মদিবস সময় লাগত।

জেড ক্যাটাগরির শেয়ার কিনে বিক্রির জন্য সময় লাগত মোট তিন কর্মদিবস।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link